বিজ্ঞাপন

সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই-আগস্টে আন্দোলনকে ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন- বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান।

এর আগে একই দিন বেলা পৌনে ১১টার দিকে প্রসিকিউটর ফারুক আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ২৮ জন নিহত হয়। ওই সময় বিজিবির সাবেক কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও এ হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন।

এ ঘটনায় বুধবার ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতার ভিডিও দেখলেন ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন