বিজ্ঞাপন

সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মোসা. রেহানা (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকার বাড়ির পাশের একটি বাঁশঝোপে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফিরে আসেন। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেহানার গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনার রহস্য আরও বাড়িয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজারুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন

পড়ুন : মানিকগঞ্জ টিটিসিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক পরিদর্শন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন