বিজ্ঞাপন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে ৪৮ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজ্ঞাপন

রোববার (১৯ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপি এলাকায় চোরাচালানবিরোধী কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াশ, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছও আটক করা হয়।

এছাড়া অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকী নৌকাও জব্দ করা হয়েছে।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৮ লক্ষ ৬৮ হাজার ৬৪০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন