সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৪২ বোতল ভারতীয় মদ ও গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি।
মঙ্গলবার গভীর রাতে রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে একটি ট্রাক সহ এসব জব্দ করা হয়।
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর-৩৫ বিজিবি।
জানা যায়, মঙ্গলবার রাতে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন বাংলা বাজার বিওপির বিজিবি সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রৌমারী সীমান্তে ১০৬৫ সীমান্ত পিলারের কাছে জন্দিরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ট্রাকে ১৪২ বোতল ভারতীয় মদ, ৩১৫ বোতল খালই গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এসময় সাগর আলী নামে এক যুবককে আটক করেন বিজিবির সদস্যরা।
বুধবার সকালে আটককৃতকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
পড়ুন- প্রাথমিকের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী


