বিজ্ঞাপন

সুবর্ণচরে ভূমিহীন পরিবারের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন পরিবারের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী মাইন উদ্দিনসহ নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা গরিব মানুষ। উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন প্রভাব খাটিয়ে সরকার থেকে দেওয়া তাদের জমি জোরপূর্বক দখল করতে চাচ্ছেন। পাশাপাশি তাদের পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি ভূমিহীনদের।

এ সময় বক্তারা তাদের নিরাপত্তা নিশ্চিতসহ ভূমিদস্যু কামাল উদ্দিনের কবল থেকে দখলকৃত জমি উদ্ধার এবং কামাল উদ্দিন ও তার সঙ্গীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চরজব্বর থানার পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন