তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৩০ জুনের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে, সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বিএসইসি।
কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানির সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ২৯ এপ্রিল বিএসইসির মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠনের সদস্য, কর্পোরেট লিডার, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকুরিজীবী, প্রেফশনাল ডিগ্রীধারী ও হাইকোর্ট ডিভিশনে পেশায় নিয়োজিত নারী আইনজীবী— এমন নারীদের স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ পরিপালন করার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

