বিজ্ঞাপন

হবিগঞ্জে বেড়েই চলেছে হাম রোগের প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি ৬১

হবিগঞ্জে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে হাম রোগের প্রাদুর্ভাব। জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগীর চাপও বাড়ছে ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সদর হাসপাতালে মোট ৬১ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৬ জন। এছাড়া জটিলতা দেখা দেওয়ায় ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। সংক্রমণ রোধে ওই ওয়ার্ডে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রোগী ও স্বজনদের সতর্ক থাকতে হবে এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো সম্ভব।
এদিকে, হাম প্রতিরোধে গত ২০ এপ্রিল থেকে জেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদানের আওতা বাড়াতে মাঠপর্যায়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আলাদা রাখা এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেখুন: ৪৮ ঘন্টা সময় দিলো ইরান 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন