মেহেরপুরে ককটেল সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামের মসজিদপাড়ায় এক ব্যক্তির বাড়ির গেটের সামনে থেকে তিনটি ককটেল সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোরে শিবপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে রুহুল আমিনের বাড়ির সামনে একটি ব্যাগে এসব সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রামদাসপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও একটি হুমকির চিরকুট উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার করা বস্তুগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পড়ুন : অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে আজিমপুরে সড়ক অবরোধ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন