বিজ্ঞাপন

হামজা-শমিতদের সঙ্গে জাতীয় দলে যুক্ত হচ্ছেন ট্রেভর

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এখন আর কেবল স্বপ্ন নয়, বরং নিয়মিত বাস্তবতা। হামজা চৌধুরী ও শমিত সোমদের পর এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন আরও এক উদীয়মান প্রতিভা— ট্রেভর ইসলাম। যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণ ফুটবলারকে ঘিরে ইতোমধ্যেই দেশের ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

২১ বছর বয়সী ট্রেভর ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন। মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনের খেলোয়াড় হলেও মাঠের দুই প্রান্ত অর্থাৎ লেফট ও রাইট উইঙ্গার হিসেবেও তিনি সমান পারদর্শী।

গত বছর স্ট্যানফোর্ডের হয়ে দারুণ পারফর্ম করে ট্রেভর এসিসি কো-অফেনসিভ প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হয়েছিলেন। তার এই অভিজ্ঞতা ও গোল করার দক্ষতা বাংলাদেশ জাতীয় দলের আক্রমণভাগের দীর্ঘদিনের গোলক্ষুধা মেটাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর থেকে ট্রেভরের সাথে যোগাযোগ শুরু হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তার জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে, যা আগামী মে মাসের মধ্যে শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। পাসপোর্ট হাতে পেলেই যে ট্রেভর মাঠে নামতে পারবেন, বিষয়টি তেমন নয়।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এবং এনসিএএ লিগের প্রতি দায়বদ্ধতার কারণে এ বছর তার জাতীয় দলের হয়ে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বাফুফের পরিকল্পনা অনুযায়ী, জুন ও সেপ্টেম্বর উইন্ডোতে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নভেম্বর উইন্ডোতে বাফুফে তাকে খেলানোর বিষয়ে কিছুটা আশাবাদী।

বিজ্ঞাপন

পড়ুন : ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন