বিজ্ঞাপন

হাম রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে না: স্বাস্থ্য অধিদপ্তর

শয্যার ঘাটতি দেখিয়ে হাম আক্রান্ত রোগীকে ভর্তি না নিয়ে অন্য হাসপাতালে রেফার (পাঠানো) করা যাবে না—এ মর্মে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

গত ২১ এপ্রিল এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জানিয়েছেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

নির্দেশনায় বলা হয়েছে, শয্যা খালি নেই—এ অজুহাতে কোনো হাসপাতাল হাম বা হামের উপসর্গযুক্ত রোগীকে রেফার করতে পারবে না। প্রয়োজন হলে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, কেবলমাত্র উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে রেফার করা যাবে। সে ক্ষেত্রে উপজেলা, জেলা, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত ফ্লো চার্ট অনুসরণ করতে হবে। নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট হাসপাতাল প্রধানকে জবাবদিহির আওতায় আনা হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৩১ হাজার ৯৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ২২৮ জনের মৃত্যু হয়েছে।

পড়ুন: হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের অবরোধ উত্তেজনায় তেলের দাম বাড়ল ৪ শতাংশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন