জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনস্ত বাসুদেবপুর বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে হিলির বাগমারা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনস্থ বাসুদেবপুর বিওপির টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে আজ ভোর আনুমানিক ০৫:১৫ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ২৮৬/১৭-এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগমারা গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে তল্লাশি চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
ভারতীয় কুপিজেসিক (Lupigesic) ইনজেকশন: ১,২৩০ পিস।উদ্ধারকৃত এই ইনজেকশনের বর্তমান বাজার মূল্য প্রতি পিস ১৫০ টাকা দরে সর্বমোট ১,৮৪,৫০০/- (এক লক্ষ চুরাশি হাজার পাঁচশত) টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
দেখুন- দেড় মাস ধরে খালি বাকলিয়া এসিল্যান্ড পদ, ভোগান্তিতে স্থানীয়রা


