কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে প্রবাসীর স্ত্রী ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে।
সোমবার (১৭ ফ্রেরুয়ারি) দিবারাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন,প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী ও তাঁর দুই সন্তান। তাঁরা তরফ আলীর নাতি-নাতনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো
পড়ুন:কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ |
ইমি/


