বিজ্ঞাপন

১১ পাকিস্তানিসহ তেলবাহী ট্যাংকার নিয়ে গেছে জলদস্যুরা

সোমালিয়া উপকূলের কাছে ১১ জন পাকিস্তানিসহ একটি তেলবাহী ট্যাংকার আটক করে নিয়ে গেছে জলদস্যুরা। শনিবার (২৫ এপ্রিল) দ্য নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। এমন পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেকটা বন্ধ অবস্থায় রয়েছে। এরই মধ্যে জলদস্যুর আক্রমণের ফলে তেল বাণিজ্যে নতুন ঝুঁকিতে পড়ল বিশ্ব।

জাহাজ চলাচল সূত্রমতে, ‘অনার ২৫’ নামের জাহাজটি ২১ এপ্রিল জলদস্যুদের আক্রমণের শিকার হয়। এরপর এটি তাদের দখলে চলে যায়। পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, নাবিকদের নিরাপদ উদ্ধারের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হয়েছে।

সমুদ্র বিষয়ক মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী এই ঘটনার বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এছাড়া সংশ্লিষ্ট এই মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কূটনৈতিক আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি জাহাজে থাকা নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে সোমালি সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

এর আগে ২০২৪ সালে একই ধরনের একটি ঘটনায়, জলদস্যুরা সোমালিয়া উপকূলের কাছে বাংলাদেশের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ও জাহাজে থাকা ২৩ জন নাবিককে আটক করে। মুক্তিপণ হিসেবে আকাশপথে বস্তাভর্তি মার্কিন ডলার ফেলার পর জাহাজ ও নাবিকদের মুক্তি দেয়া হয়। সাম্প্রতিক সময়ে সৃষ্ট নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে আবারও একই ধরনের কাজে নেমেছে সুযোগসন্ধানী জলদস্যুরা।

বিজ্ঞাপন

পড়ুন : মালির কয়েকটি শহরে বন্দুকধারীদের হামলা, তুমুল সংঘর্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন