জাতি এক কঠিন বাঁকে দাড়িয়ে আছে জানিয়ে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন।
বিজ্ঞাপন
আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আমার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোষ্ট করেছে। যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে। ইতর শ্রেণি না হলে কেউ এ কাজ করে। ওদের দুষ্কর্মের কারণে যেসব মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। বলেন, মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে।
জামায়াত আমির আরও বলেন, অবিলম্বে বিএনপির হামলায় নিহত হওয়া জামায়াত নেতা শহিদ রেজাউল করিমের হত্যার বিচার করতে হবে।


