বর্তমান বিএনপি সরকারের সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্প সমূহের প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে একটি সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ। সভায় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহ-সভাপতি সলেমান মল্লিক, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, হোসেন। দামুড়হুদা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, দামুড়হুদা সদর ইউনিয়নের সহ সভাপতি শফিকুল ইসলাম। জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদ, দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও উপজেলা বিএনপির সদস্য ছালমা জাহান পারুল। উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করা, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন : অপপ্রচারের প্রতিবাদে মারিয়ার সাবেক মেম্বার সাহাবুদ্দিনের সংবাদ সম্মেলন


