বিজ্ঞাপন

৯ ও ১০ নম্বরে নেমে ইতিহাস গড়লেন কার্সন-রবিনসন

দুই বোলার মিলে সামাল দিলেন দলের ব্যাটিং বিপর্যয়। ৯ এবং ১০ নম্বরে ব্যাট করতে নামা দুই ক্রিকেটার দাঁতে দাঁত চেপে লড়াই করলেন। দুজনেই করেছেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম ঘটল এমন কীর্তি।

প্রথম শ্রেণির ম্যাচে মুখোমুখি দুই দল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সারের অধিনায়ক জোসেফ বার্নস। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেননি সাসেক্সের ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন তারা। তিন জন ব্যাটার আউট হন শূন্য রানে। আরও দুই জন দুই অঙ্ক ছুঁতে পারেননি। স্বীকৃত ব্যাটারদের মধ্যে কিছুটা লড়াই করেন ওপেনার ড্যানিয়েল হগস (২২) এবং তিন নম্বরে নামা টম ক্লার্ক (৪৪)। দ্বিতীয় উইকেটের জুটিতে তারা তোলেন ৬৩ রান। এই জুটি ভাঙার পর একের পর এক উইকেট হারাতে শুরু করে সাসেক্স।

১ উইকেটে ৬৩ থেকে এক সময় তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯২। ২৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় তারা। এর পর রুখে দাঁড়ান তিন বোলার। আট নম্বরে ব্যাট করতে নেমে ফিন হাডসন প্রেনটিস আগ্রাসী মেজাজে পাল্টা আক্রমণ শুরু করেন। তাকে যোগ্য সঙ্গ দেন দলের আরও দুই বোলার জ্যাক কার্সন এবং ওলি রবিনসন।

প্রেনটিস করেন ৫৮ বলে ৫৩। তার ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ১টি ছক্কা। কার্সনের সঙ্গে অষ্টম উইকেটে জুটিতে প্রেনটিস তোলেন ৭৫ রান। প্রেনটিস আউট হওয়ার পর কার্সন জুটি বাঁধেন রবিনসনের সঙ্গে। তাদের নবম উইকেটের জুটিতে ওঠে ১৭৩ রান। কার্সন ১০৫ রান করে আউট হন। মারেন ১৪টি চার। ১৪৯ বলের ইনিংসে যতটা সম্ভব ঝুঁকিহীন থাকার চেষ্টা করেন তিনি।

দায়িত্ব নিয়ে ব্যাট করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা রবিনসনও। ১৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে ১২টি চারের পাশাপাশি ১টি ছয় এসেছে। নিজের শতরান পূর্ণ করে ৯ উইকেটে ৩৫৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেন সাসেক্স অধিনায়ক রবিনসন।

প্রথম শ্রেণির ক্রিকেটে একসঙ্গে ৯ এবং ১০ নম্বর ব্যাটারের সেঞ্চুরি করার রেকর্ড আর নেই। দুই জনেরই অবশ্য ক্যাচ ফেলেছেন সারের ফিল্ডাররা। কার্সন ব্যক্তিগত ১৩ রানের মাথায় ক্যাচ তুলে বেঁচে যান। তার ক্যাচ ফেলেছেন অলি পোপ। রবিনসন জীবন পান ব্যক্তিগত ২১ রানে। তার ক্যাচ ফেলেছেন অ্যাডাম থমাস।

বিজ্ঞাপন

পড়ুন : টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন