হাইকোর্টে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল ও ধাক্কাধাক্কি

0
123
জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

সোমবার (১১ আগস্ট) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।

হট্টগোল চলার মধ্যেই আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

এর আগে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।

গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পড়ুন : সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন হাইকোর্টে

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.