ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মোট ৪৪টি পরিবারের মাঝে ৭৫ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ২২ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ৯ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ২ বান্ডিল করে এবং একজনকে ১ বান্ডিল করে মোট ১৯ বান্ডিল দেওয়া হয়। এছাড়া ৩ বান্ডিল করে মোট ৫৭ বান্ডিল বিতরণ করা হয়। প্রতি বান্ডিল ঢেউটিনের সঙ্গে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি এম রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান।
উপজেলা নির্বাহী অফিসার জি এম রাশেদুল ইসলাম বলেন, “অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে, যাতে তারা সম্মানের সঙ্গে সমাজে বেঁচে থাকতে পারেন।”
পড়ুন : গাছ বাঁচলে পৃথিবী বাঁচে আখাউড়ায় রিক-এর সবুজ বার্তা


