জম্মু ও কাশ্মীরে ফের ভারত-পাকিস্তানের গুলিবিনিময়, সেনা নিহত

0
139
জম্মু ও কাশ্মীরে ফের ভারত-পাকিস্তানের গুলিবিনিময়, সেনা নিহত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

ভারত ও পাকিস্তানের বাহিনীর মধ্যে বড় ধরনের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে জম্মু ও কাশ্মীরের উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর বরাত দিয়ে বুধবার (১৩ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল।

এরপর ভারতীয় সৈন্যরা অনুপ্রবেশের চেষ্টা বাধা দেয়ার সময়, বন্দুকযুদ্ধ শুরু হয়। গুলিবিনিময়ে, হাবিলদার অঙ্কিত এবং সিপাহী বানোথ অনিল কুমার তাদের পোস্ট রক্ষা করার সময় মারাত্মক আহত হন। পরে একজন মারা যান।

এতে আরও জানানো হয়, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে, কিন্তু অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

এক্সে একটি পোস্টে সেনাবাহিনী বলেছে, সিপাহী বনোথ অনিল কুমারের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানানো হচ্ছে। যিনি জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন। ভারতীয় সেনাবাহিনী এই শোকের মুহূর্তে গভীর সমবেদনা জানাচ্ছে এবং শোকাহত পরিবারের সাথে সংহতি প্রকাশ করছে।

জম্মু ও কাশ্মীরে পহেলগাম হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের সংঘাত শেষে যুদ্ধবিরতি হয়। এরপর এটিই প্রথম বড় গুলিবিনিময়ের ঘটনা।

পড়ুন: জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ৩ সেনা নিহত

এস/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.