নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন: খসরু

0
138
নির্বাচনের খবরে ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন: খসরু
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

খসরু বলেন, বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীদে সাথে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।

এসময় টাকা না ছাপিয়ে, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুন: শুল্কের হার কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক : খসরু

এস/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.