গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহত, ৩ দিনের রিমান্ডে ৪ আসামি

0
57
গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহত, ৩ দিনের রিমান্ডে ৪ আসামি
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় গ্রেফতার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১টার দিকে তারাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে গত রোববার দুপুরে তারাগঞ্জ থানায় ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন: সয়ার ইউনিয়নের বালাপুর এলাকার এবাদত হোসেন (২৭), বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও রহিমাপুরের মিজানুর রহমান (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাগনি জামাই প্রদীপ লালকে নিয়ে ভ্যানে বাড়ি ফেরার পথে বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয়রা রুপলাল ও প্রদীপকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত তরল ও কিছু ওষুধ পেয়ে উত্তেজিত জনতা তাঁদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রুপলালকে মৃত ঘোষণা করা হয় এবং প্রদীপ লাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পড়ুন: জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা: ৮ পুলিশ সদস্য বরখাস্ত, পরিবর্তন তদন্ত কর্মকর্তা

এস/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.