বিজ্ঞাপন

নেত্রকোনায় এক রাতে বৃদ্ধ ও যুবক-দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নেত্রকোনায় এক রাতে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ ও ১৮ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তিরা হলেন, পূর্বধলার আগিয়া ইউনিয়নের মৃত রাম চরণ বিশ্বাসের ছেলে জয়চরণ বিশ্বাস এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল।

পূর্বধলা থানার জানান, গত মঙ্গলবার দিনগত রাতে প্রথম ঘটনা ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাংক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারানোর কষ্ট সহ্য করতে না পেরে জয়চরণ বিশ্বাস তার স্ত্রীকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া পর জয়চরণ বিশ্বাসও বাড়ি থেকে বের হয়ে যান। আজ (বুধবার) ভোরে প্রতিবেশী আরতী রানী দাস বারান্দার সামনে জয়চরণ বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি মোহাম্মদ নূরুল আলম আরো জানান, একই রাতে নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামে আরেকটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ভোরের দিকে জনৈক আনিসুজ্জামান সোহেলের পুকুরপাড়ের পশ্চিম পাশে স্থানীয় পাহারাদার আব্দুল মজিদ, বোরহান উদ্দিনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের মাধ্যমে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

বৃদ্ধ ও যুবক- এই দুজনের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর দুজনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পড়ুন: বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোওয়াক ও ফটো আড্ডা অনুষ্ঠিত

দেখুন: কাশ্মীরে হা/ম/লা/কা/রী/দে/র ধরতে জোড়ালো ভারতের সেনা অভিযান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন