জয়পুরহাটের কালাই উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুল মান্নান (৫৮) নামে এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে। তিনি পেশায় একজন আলু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে মাঠে কাজ করতে যান আব্দুল মান্নান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা গিয়ে তার নিথর দেহ মাঠে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন: রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
দেখুন: মাঠ পর্যায়ে সুশাসন নিশ্চিতের তাগিদে শেষ হলো ডিসি সম্মেলন |
ইম/


