জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুরচর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত এই খেলা স্থানীয় জনসাধারণের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজনৈতিক নেতা সরকার আলী মেম্বার।
সঞ্চালনায় ছিলেন যুব নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ (রাজন চৌধুরী), উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রসুল মাহমুদ, স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, চরগোয়ালিনী ইউনিয়নের যুব নেতা জাকির হোসেন লেবু, যুব নেতা ইসমাইল হোসেন, মোস্তফা সরদার, ইউসুফ আলী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিয়াজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এবারের ঘোড়া দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৪০টি ঘোড়া ও তাদের সওয়া
পড়ুন: বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
দেখুন: বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
ইম/


