দুর্নীতির অভিযোগে দুদকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

0
49
দুর্নীতির অভিযোগে দুদকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

দুর্নীতির মামলা থেকে অব্যাহতির দেওয়ার নাম করে অর্থ আত্মসাতসহ অনৈতিক সুবিধা গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সই করা গত ৪ সেপ্টেম্বরের এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ আগস্ট অনুষ্ঠিত কমিশন সভায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ মোতাবেক তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের বিরুদ্ধে বিধিমালার ৪৩(১) বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। আদেশ জারির তারিখ থেকে তা কার্যকর হবে।

পড়ুন: নেত্রকোনায় দুদকের গণশুনানি : স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান

এস/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.