বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে কে কত ভোট পেয়ে জিতলেন?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকের তিনটি শীর্ষ পদসহ প্রায় সবকটি পদেই বিজয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

বিজ্ঞাপন

১২টি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।

ডাকসুতে কোন পদে কারা জয়ী হলেন দেখে নেওয়া যাক এক নজরে।

শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা

ভিপি: সাদিক কায়েম; ভোট: ১৪,০৪২

জিএস: এসএম ফরহাদ; ভোট: ১০,৭৯৪

এজিএস: মহিউদ্দীন খান; ভোট: ১১,৭৭২

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ), ভোট: ১০,৬৩১

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার; ভোট: ৭, ৮৩৩

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা; ভোট: ৯, ৯২০

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জসীমউদ্দিন খান (খান জসীম); ভোট: ৯৭০৬

ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন; ভোট: ৭,২৫৫

ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ; ভোট: ৯,০৬১

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম; ভোট ৯, ৩৪৪

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ; ভোট: ৭,০৩৮

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া; ভোট: ১১, ৭৪৭

তিনটি সম্পাদক পদে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ; ভোট: ৭৭৮২

সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী; ভোট: ৭,৬০৮

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি; ভোট: ১১,৭৭৮

ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা কোনো পদে জয়ের মুখ দেখেননি। তেমনি বাং সংগঠনগুলোর দুটো প্যানেল কিংবা এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকেও কেউ সফল হতে পারেননি।

পূর্ণাঙ্গ ফলাফল জানতে ক্লিক করুন

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রাহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে ছিলেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।

পড়ুন: ডাকসুর জয় ব্যক্তিগত নয়, বরং জুলাই প্রজন্মের বিজয়: সাদিক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন