নয়াদিল্লি-ওয়াশিংটনের দ্রুত বাণিজ্য আলোচনা শেষ হবে যা ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের শুল্ক আক্রমণকে সহজ করবে-এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১০ সেপ্টেম্বর) এমন মন্তব্য করেন মোদি।
মঙ্গলবার এক্স বার্তায় বাণিজ্য আলোচনা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের পোস্টের জবাবে মোদি আরও বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এক্সে মোদি জানান, ‘ভারত এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার। আমি নিশ্চিত যে, আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের অসীম সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে। আমাদের দলগুলো যত তাড়াতাড়ি সম্ভব এই আলোচনা শেষ করার জন্য কাজ করছে।’
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী মোদির এক্স পোস্টটি পুনরায় পোস্ট করেছেন, যা দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেয়।
প্রধানমন্ত্রী মোদি কমপক্ষে চারবার প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন এড়িয়ে গেছেন বলে দাবি করা প্রতিবেদনের কয়েক সপ্তাহ পরে এই মন্তব্য করলেন মোদি।
ভারতের রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর ট্রাম্পের অযৌক্তিক, শাস্তিমূলক ৫০ শতাংশ শুল্ক আরোপের কারণে নয়াদিল্লির ক্রমবর্ধমান হতাশার মধ্যে তিনি ট্রাম্পের ফোন এড়িয়ে যেতে পারে বলে দাবি করা হয় প্রতিবেদনে।
মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তার প্রশাসন ভারতের সাথে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করেছে।
ট্রুথ সোশ্যালে তিনি জানান, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা মোকাবেলায় আলোচনা চালিয়ে যাচ্ছে।’
তিনি মোদিকে খুব ভালো বন্ধু হিসেবে বর্ণনা করেন এবং আগামী সপ্তাহগুলোতে তার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান। বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের সদস্যার একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।
সূত্র: এনডিটিভি
পড়ুন: যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না মোদি
এস/


