গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: বার্নি স্যান্ডার্স

0
61
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: বার্নি স্যান্ডার্স
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে একই সিদ্ধান্ত আসার পর তিনি একথা বলেছেন।

একইসঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘের তদন্ত কমিশন ঘোষণা দেওয়ার পর বুধবার স্যান্ডার্স এ মন্তব্য করেন। স্যান্ডার্স বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্যকে প্রমাণ করছে।

তিনি বলেন, “হামলার উদ্দেশ্য স্পষ্ট। আর তাই সিদ্ধান্তও অনিবার্য— ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।”

পড়ুন: এবার নেতানিয়াহুর কঠোরভাবে নিন্দা করলেন মার্কিন সিনেটর

এস/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.