নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় গ্রেপ্তার ২

0
62
বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কৃষক সায়েদুল ইসলাম ওরফে সাইদুল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সাইদুল কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে। এ ঘটনায় সাইদুলের কাকা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা করেন।

আসামীরা হলেন- দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুল রশিদ (৩৬), শহিদ মিয়া (৩৩), শান্তিপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. জিয়া (৪৫), শান্তিপুর গ্রামের জিয়ার ছেলে মো. ইয়াছিন (১৯), দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে মো. আব্দুস ছামাদ (৬৭), দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের স্ত্রী রাবিয়া আক্তার (৫৫)।

এ ঘটনায় জিয়া ও ইয়াসিন নামে দুজন আসামিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার সাংবাদিকদের এতথ্য জানান মামলার বাদী মোস্তাফিজুর রহমান।

মামলার বিবরন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলায় উল্লেখিত আসামিদের সাথে সাইদুলের পরিবারের ঝামেলা চলছিল। গত ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টায় সাইদুল দক্ষিণ লক্ষীপুর এলাকায় তাঁর নিজ জমিতে ধান রোপনের কাজ করছিলো। ওই জমিতে সাইদুলের সাথে তাঁর কাকা মোস্তাফিজুর রহমানও ধান রোপনের কাজে ব্যস্ত ছিল। এ সময় মামলায় উল্লেখিত আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে নিজ নিজ হাতে রামদা, লোহার রড, লাঠি নিয়ে সাইদুল এর জমিতে প্রবেশ করে আসামিরা অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে আর আব্দুস ছামাদ প্রকাশ্যে সাইদুলকে খুন করার হুমকি দেয়। আব্দুর রশিদ তাঁর হাতে থাকা ধারালো রামদা দিয়ে সাইদুলের মাথায় আঘাত করে। সাইদুল মাটিতে লুটিয়ে পড়লে অপর আসামীরা তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে সাইদুলকে । আ. রশিদ মোস্তাফিজুরকে রামদা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি কোন রকম দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়।

পরে মোস্তাফিজুরের ডাক চিৎকারে স্থানীয়রা এসে সাইদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাইদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাইদুলকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাইদুলের মৃত্যু হয়।

এরপর গত ৯ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান ছয় জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মোস্তাফিজুর রহমান আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, এই ঘটনার জিয়া ও ইয়াসিন নামে দুজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।

পড়ুন: পিরোজপুরে মহা সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল 

দেখুন: ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ

ইম/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.