বিজ্ঞাপন

ভেদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ করলেন ইউএনও

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডিএমখালী ও চরসেনসাস ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার ২১ সেপ্টেম্বর সন্ধার সময় উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।চরসেনসাস ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডে মাঝেরচর গ্রামে আরও একটি অবৈধ ড্রেজার এর উপর অভিযান করে ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়।

এসময় একটি অবৈধ ড্রেজার জব্দ করে ডিএমখালী ইউপি চেয়ারম্যানের জিম্মায় জিম্মানামার মাধ্যমে রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান বলেন, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করা আইনগত দন্ডনীয় অপরাধ। আজকে আমরা দুটি ইউনিয়নে অভিযান পরিচালনা করেছি এ একটি ড্রেজার জব্দ করেছি।

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন