তরুণদের স্বপ্ন ১৪ মাসে দুঃস্বপ্নে পরিণত হয়েছে: সাইফুল হক

0
71
তরুণদের স্বপ্ন ১৪ মাসে দুঃস্বপ্নে পরিণত হয়েছে: সাইফুল হক
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

তরুণদের স্বপ্ন ১৪ মাসে দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, সমাজের সকল স্তরের মানুষ, রাজনৈতিক দলগুলোর লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমেছিল বলেই হাসিনার পতন হয়েছে। সরকারের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন চেহারার রাজনৈতিক দল তরুণদের দুবৃর্ত্তায়নে ব্যবহার করছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি আয়োজিত যুব কনভেনশনে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের সংখ্যা অনেক বেশি হলেও সরকার তাদের মর্যাদা ও অধিকার দেয়নি।

মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে যথা সময়ে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছে এই বামপন্থি নেতা। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে পরিণত হবে। রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়বে। তৃতীয় পক্ষ এই নৈরাজ্যের সুযোগ নেবে।

রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে একের পর এক বিদেশ সফর বিলাসিতা বলেও সমালোচনা করেন সাইফুল হক।

তিনি আরও বলেন, গুপ্ত হামলা ও আক্রমণের মাধ্যমে আওয়ামী লীগ বারবার তাদের ফ্যাসিবাদী চেহারাই দেখাচ্ছে।

পড়ুন: পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে: সাইফুল হক

এস/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.