মেহেরপুরে জেলা জামায়াতে ইসলামের বিক্ষোভ

0
127
বিজ্ঞাপন

মেহেরপুরে পি আর পদ্ধতিতে নির্বাচন সহ কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়েত ইসলাম। শুক্রবার বিকেলে সরকারী কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা তাজ উদ্দিন খান।
জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েব আমির রুহুল আমীন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাও. সোহেল রানা ডলার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল।
সমাবেশ শেষে জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা তাজ উদ্দিন খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুদ্দোহা পার্কের কাছে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা জামায়তে ইসলাম, জেলা ইসলামী ছাত্রশিবিরসহ জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.