এক সময়ের ভারতের যে অসাম্প্রদায়িক চরিত্র ছিলো এখন তা পাল্টে গেছে, বাংলাদেশেও যদি কোন মৌলবাদি ক্ষমতায় আসে এদেশ আফগানিস্থান ও সিরিয়া হবে। তাহলে আপনাদের-আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।
শুক্রবার দুপুরে নোয়াখালী শ্রী শ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ছাব্বিশটি পূজামন্ডপে আর্থিক অনুদান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং এ দেশ সৃষ্টিকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূল্যবান ভোটটি সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব
দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে
ইম/


