গাংনীতে ইয়াবাসহ আটক-১

0
112
বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনী উপজেলা রামনগর গ্রামে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ রানা (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃত রানা রামনগর গ্রামের আইন উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ এর মেহেরপুর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রানা নিজ বাড়িতে ইয়াবাসহ অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃত রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা

দেখুন: পুতিনের নিরাপত্তা বহর, চমকে গেলেন ট্রাম্প! 

ইম/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.