বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সংকেত

0
194
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সংকেত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.