নভেম্বরে ওমরাহ করতে যাবেন তারেক রহমান, তারপর দেশে ফেরার সিদ্ধান্ত

0
81
বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন। একটি টিভি চ্যানেলকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তিনি বলেন, ওমরা শেষে তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কবে তিনি দেশে ফিরবেন। দীর্ঘ সতেরো বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে জানিয়ে এই নেতা বলেন, ‘এই কমিটি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।’ 

ফজলে এলাহী আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন।’

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পড়ুন : ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি : তারেক রহমান

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.