জোট গঠন করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

0
208
বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নির্বাচনী জোট নিয়ে তিনি আরও বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করব না।

জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।

সম্প্রতি নিজের বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। প্রবাসীরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের আকাশসম প্রত্যাশা এই জাতির প্রতি। তারা জাতি বিনির্মাণে অবদান রাখতে চান, বিনিময়ে কিছু চান না—শুধু সম্মান।

তিনি আরও বলেন, আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনও সক্ষম হইনি।

পড়ুন: আমরণ অনশন: ইসির ফটকে মশার কামড়ে রাত কাটালেন তারেক

দেখুন: বিএনপির প্রার্থী ঘোষণা, কে লড়বেন কার বিরুদ্ধে?

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.