বিজ্ঞাপন

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা আমরা ভেঙে ফেলব: তাসনিম জারা

গডফাদার ও সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা এনসিপি ভেঙে ফেলব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা।

বিজ্ঞাপন

আজ রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা বলেন, মানুষের মধ্যে যে ধারণা আছে, রাজনীতি শুধু খারাপ মানুষ করে। ভালো মানুষের জায়গা রাজনীতিতে নাই। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনও রাজনীতিতে জায়গা করতে পারেন না। ওনারা কখনও এমপি হতে পারেন না। এই ধারণাটা আমরা ভাঙব।

তিনি আরও বলেন, যারা আসলেই যোগ্য, সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন, তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই। সেজন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফরম উন্মুক্ত করে দিয়েছিলাম। অনলাইন-অফলাইন মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এনসিপি নেত্রী বলেন, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা একটি নতুন ধারা শুরু করেছি। আমাদের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আমরা মনোনয়ন প্রক্রিয়া উন্মুক্ত করে দিয়েছি। সারা বাংলাদেশ থেকে যে কেউ আমাদের মনোনয়ন আবেদন ফর্ম তুলতে পারবেন এই প্রক্রিয়া আমরা চালু করেছি। যাতে করে রাজনীতিটা শুধু কিছু মানুষ কিছু গোষ্ঠী, কিছু পরিবারের মধ্যে আটকে না থাকে।

পড়ুন: প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন