কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যা বললেন আমীর খসরু

0
32
বিজ্ঞাপন

ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচনকে ঘিরে ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৩ নভেম্বর) রাজধানী শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

আমীর খসরু বলেন, নির্বাচন সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলের কার্যক্রম ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা—এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। তাদের প্রত্যাশা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে; আমরাও একই আশা করছি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই নির্বাচনের মূল লক্ষ্য। গণভোট নিয়েও আলোচনা হয়েছে। জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করেও আমরা এগিয়ে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

বিএনপি নেতা আরও জানান, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দেশের মানুষ সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। জাতীয় নির্বাচনের দিন গণহত্যা বিষয়ক গণভোটে জনগণ যে মত দেবেন, সেটি তারাই সবচেয়ে ভালো জানেন। নির্বাচন নিয়ে আমরা কোনো উদ্বেগ দেখছি না।

পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.