বিজ্ঞাপন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়, যা এখনও চলমান। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত রয়েছেন।
জামায়াতের পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার নেতৃত্বে আছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এর আগে, গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেছিল। তফসিল প্রস্তুতির এই পর্যায়ে এবার ইসির সঙ্গে বৈঠকে বসলো জামায়াতের প্রতিনিধি দল।
পড়ুন: বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী
আর/
বিজ্ঞাপন


