বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দলের নীতি-আদর্শ ও পরিকল্পনা নেই তারা শুধু ধর্মের নামে ‘ট্যাবলেট’ বিক্রি করে। আর বিএনপির হাতে রয়েছে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণে কী সুষ্ঠু পরিকল্পনা আছে তা মানুষের কাছে তুলে ধরতে।’ জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘যে দলের কোনও নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা শুধু ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। জনগণ ইতোমধ্যে তাদের চেনে, তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।’
পড়ুন: নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আর/


