বিজ্ঞাপন

র‍্যাঞ্চো-রাজু-ফারহানের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ‘ইডিয়ট’

বন্ধুত্ব, জীবনদর্শন আর পড়াশোনার চাপ এই তিনের মেলবন্ধনে যে সিনেমা একসময় গোটা প্রজন্মকে নাড়িয়ে দিয়েছিল, সেই ‘থ্রি ইডিয়টস’ আজও দর্শকের মনে দাগ কেটে আছে। সিনেমাটি মুক্তির এত বছর পরও কেন যেন বারবার ফিরে আসে র‍্যাঞ্চো, রাজু আর ফারহানের গল্প। আর সেই ভালোবাসার জায়গা থেকেই দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, এই কালজয়ী ছবির সিক্যুয়েল আসতে পারে। এবার সেই জল্পনাই নতুন মোড় নিল।

বিজ্ঞাপন

কারণ শোনা যাচ্ছে, ‘থ্রি ইডিয়টস’-এর পরবর্তী কিস্তির নাম হতে যাচ্ছে ‘ফোর ইডিয়টস’। পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। শুধু তাই নয়, গল্পের পরিসর আরও বড় করতে মূল তিন বন্ধুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন চরিত্র চতুর্থ ‘ইডিয়ট’। সিনেমার নামের মতোই এবার র‍্যাঞ্চো, রাজু ও ফারহানের দলে যোগ হবে নতুন এক বন্ধু।

তবে সেই চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে গুঞ্জন ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। অনেক দর্শকই মনে করছেন, এই চরিত্রে রণবীর কাপুরকে দেখা গেলে দারুণ মানাবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

পড়ুন: ১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন