ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরতে তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে।
এবারের ‘ইত্যাদি’-এর শুটিং অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যা ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত। অনুষ্ঠানটির আয়োজন দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়, যেখানে চুয়াডাঙ্গা শহরের সংস্কৃতির চিত্র উপস্থাপন করা হয়।
শুটিং উপলক্ষে পুরো চুয়াডাঙ্গা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের স্থলকে কেন্দ্র করে বসেছিল এক জমজমাট মেলা, যেখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় দোকানিরা। দুপুর থেকেই দর্শকরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। বিশেষ আমন্ত্রণপত্র মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়, আর নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
পড়ুন: ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু আজ
আর/


