কলকাতার রূপালি পর্দায় বড়দিন মানেই নতুন ছবির মেলা। এই উৎসবকে ঘিরে প্রতি বছরই টলিউডের বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বড়দিন উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত আলোচিত ছবি ‘প্রজাপতি ২’। কিন্তু ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তে শুরু হলো বড় বিতর্ক।
কলকাতার জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলোতে পোস্টার লাগানোর পরও শো পায়নি দেবের এই ছবি। ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, হলের বাইরে ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি শোভা পাচ্ছে।
কিন্তু প্রেক্ষাগৃহের শো তালিকায় দেবের ছবির কোনো জায়গা হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে দেব সেই হলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে সেখানে প্রতিদ্বন্দ্বী ছবি ‘মিতিন মাসি’র পোস্টারটি তিনি ঝাপসা (ব্লার) করে দেন।
পড়ুন: ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
আর/


