বিজ্ঞাপন

দেশে পৌঁছেছেন তারেক রহমান


সপরিবারে দেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট এখন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার কয়েক মিনিট আগে ফ্লাইট অবতরণ করে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

এর আাগে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) দেশের আকাশ সীমানায় পৌঁছে।

ফ্লাইটটি দেশের উদ্দেশে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো ত্যাগ করে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

পড়ুন: তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন