বিজ্ঞাপন

‘এই বছরটা আমার জন্য একেবারেই ভালো কাটেনি’

২০২৫ সাল শেষ হতে চললেও বলিউড পাড়ার সবচেয়ে আলোচিত গুঞ্জন যেন কিছুতেই থামছে না। বছরের শুরু থেকে অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। দীর্ঘ নীরবতা ভেঙে এবার স্বামীর পরকীয়া ও ঘর ভাঙার ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা আহুজা। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কষ্টের কথা অকপটে স্বীকার করেছেন সুনীতা।

বিজ্ঞাপন

তিনি জানান, ফেলে আসা এই বছরটি তার জীবনের অন্যতম কঠিন সময় ছিল। সুনীতার কথায়, ‘এই বছরটা আমার জন্য একেবারেই ভালো কাটেনি। সারা বছর শুধু গোবিন্দর পরকীয়া নিয়ে নানা আজেবাজে আলোচনা শুনেছি। তবে আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, গোবিন্দা যার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তিনি কোনো অভিনেত্রী নন।’

সেই রহস্যময়ী নারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সুনীতা আরও বলেন, ‘তিনি ইন্ডাস্ট্রির বাইরের একজন মানুষ। তিনি গোবিন্দকে ভালোবাসেন না, ভালোবাসেন কেবল তার টাকাকে। আমি চাই না ২০২৬ সালটাও আমাদের বিচ্ছেদ গুঞ্জনে কাটুক। নতুন বছরে আমাদের জীবনে ভালো কিছু আসুক এটাই প্রার্থনা।’

পড়ুন: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর সড়কে গাড়ি নেই, সাধারণ যাত্রীদের ভোগান্তি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন