জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্পদ ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা টাকার। হাতে নগদ আছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। এ ছাড়া রয়েছে ১০ ভরি স্বর্ণ। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামায় তিনি এ তথ্য দিয়েছেন।
নির্বাচনি হলফনামায় জামায়াত আমির উল্লেখ করেন, ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭ লাখ টাকা। একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন। তার যে সম্পদ আছে বর্তমানে তার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।
তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে। বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার।
এ ছাড়া তিনি হলফনামায় আরও উল্লেখ করেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তার নামে ২ একর ১৭ শতক কৃষিজমি আছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার কাছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার সম্পদ আছে। কৃষিখাত থেকে তিনি বছরে ৩ লাখ টাকা আয় করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

