সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান

0
19
বিজ্ঞাপন

পাকিস্তানে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯৩ পয়সা কমানো হয়েছে। এর ফলে দেশটির সাধারণ গ্রাহকদের প্রতি মাসে মোট সাশ্রয় হবে ৫৬০ কোটি পাকিস্তানি রুপি।

পাকিস্তানের বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা) গতকাল এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই মূল্যহ্রাসের তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওপর নির্ভরশীল। নভেম্বর মাসে জ্বালানির দাম অপেক্ষাকৃত কম থাকায় ভোক্তা পর্যায়েও বিদ্যুতের দাম কমানো হয়েছে।

আরও বলা হয়েছে, করাচিসহ পুরো পাকিস্তানের সব সাধারণ গ্রাহকরা এই মূল্যহ্রাস ভোগ করবেন। তবে ‘লাইফলাইন’ গ্রাহকদের বেলায় এ ছাড় প্রযোজ্য হবে না।

বিদ্যুৎখাতের লাইফলাইন গ্রাহক বলতে নিম্ন আয়ের গ্রাহকদের বোঝানো হয়, যারা প্রতি মাসে গড়ে ১০০ বা তার কিছু কম-বেশি বিদ্যুৎ ব্যবহার করেন। পাকিস্তানে লাইফলাইন গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম সাধারণ গ্রাহকদের তুলনায় কম। কারণ দেশটির সরকার এ খাতে ভর্তুকি দেয়।

পড়ুন: এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.