কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চেম্বার আদালতে বহাল রয়েছেন। এ অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তার।
মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।
তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন।
এর আগে গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সী।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।
কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

