বিজ্ঞাপন

রেকর্ড গড়ে বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস

তিন বছরের বিরতির পর রীতিমত রেকর্ড গড়ে বিশ্বমঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

বিজ্ঞাপন

দলটি ঘোষণা দিয়েছে, এটি হতে যাচ্ছে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর। কোরিয়া টাইমস লিখেছে, চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে এই ট্যুর চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস।

গত বুধবার মধ্যরাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার প্রকাশ করে। সেখানে বিভিন্ন দেশের কনসার্টের সূচিও তুলে ধরা হয়েছে। ৯, ১০, ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্টেডিয়ামে তিন দিনের কনসার্ট দিয়ে এই ট্যুর শুরু হবে।

এই সফরে উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কনসার্ট করবে বিটিএস। কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি এখন পর্যন্ত কোনো কে-পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক কনসার্টের রেকর্ড।

আমেরিকার কয়েকটি দেশেও প্রথমবারের মত কনসার্ট করবে বিটিএস। আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়ায় শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে নিজেদের পথচলার ১৩ বছর পূর্তি উদযাপন করবে দলটি। এ উপলক্ষে আগামী ১২ ও ১৩ জুন সেখানে কনসার্ট করবে দলটি। আগামী বছর জাপান ও মধ্যপ্রাচ্যে আরও কিছু কনসার্টের তারিখ ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে। দেশের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ও একক ক্যারিয়ারে ব্যস্ত ছিলেন বিটিএসের সদস্যেরা। এর মধ্যে দলের আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন।

তাই বিরতি ভেঙে কনসার্টে ফিরছে দলটি। সেই সঙ্গে প্রায় ৩ বছর ৯ মাস পর কোনো অ্যালবাম প্রকাশ করতে চলছে বিটিএস। এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিলেন জিমিনরা। দলটির নতুন অ্যালবাম আগামী ২০ মার্চ প্রকাশের কথা রয়েছে।

পড়ুন- ধানুশ আর ম্রুণাল ঠাকুর কি বিয়ে করছেন?

দেখুন- রাজধানীর উত্তরায় ভবনে আ\গু\ন, নি\হ\ত ৩ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন